আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠির নলছিটিতে (১৯ ডিসেম্বর-২১) রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বে-সরকারী সংস্থা রূপান্তর পরিচালিত অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সরকারি সেবাদানকারীদের সাথে অপরাজিতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নারী উন্নয়ন’র সমন্বয়কারী দিপংকর মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, জেলা প্রকল্প কর্মকর্তা সুরঞ্জিত দাস, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
আগত অপারিজতাদের সাথে বিভিন্ন সেবাদান ছাড়াও রাজনৈতিক দলে নারীদের অবস্থা, তাদের অবস্থান, দল সমূহে নারী সদস্য বৃদ্ধিতে করনীয় সহ নানা বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply