শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ব্রাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষায় ইয়থ লিডারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে ব্রাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষায় ইয়থ লিডারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে ব্রাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ ডিসেম্বর জামালপুর শহরের চালাপাড়া এলাকায় জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের মিলনায়তনে ইয়থ এডাল্ট পার্টনারশিপ এন্ড ইয়থ লিডারশিপ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাক জামালপুর এর জেলা সমন্বয়কারী মো. মুনীর হুসাইন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি ‌এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরঙ্গ মহিলা সংস্থার প্রধান নির্বাহী শামিমা খান ও উন্নয়ন কর্মী দিলরুবা আক্তার। উক্ত কর্মশালায় ব্রাকের ইউথ গ্রুপের সদস্য, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় আলোচক শামিমা খান, দিলরুবা আক্তার, প্রধান অতিথি স্বপ্না আক্তার লিপিসহ এনজিও কর্মকর্তাগণ ও উপস্থিত অন্যান্য বক্তারা বয়ঃসন্ধি কালের কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ক আলোচনার পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, গ্রামে উঠান বৈঠকসহ পৌরসভার মাধ্যমেও জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহণের গুরুত্ব আরোপ ও মোবাইল এপস এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির এই সেবা সমূহ ব্যবহারে প্রতি গুরুত্ব আরোপ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্রাকের ময়মনসিংহ জেলার সিনিয়র অফিসার (সেলফ) এর নূরুল আসেকিন। পরিচালনা করেন ডিস্টিক ইউথ মোবিলাইজার জামালপুর কাকলী আক্তার। এছাড়াও সার্বিক সহযোগিতা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা ব্রাক জামালপুর এর ডিস্টিক ম্যানেজার হাফিজা খানম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD