বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নওগাঁর ধামইরহাটে মেয়েদের আত্নরক্ষা কৌশল ও আত্নবিশ্বাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নওগাঁর ধামইরহাটে মেয়েদের আত্নরক্ষা কৌশল ও আত্নবিশ্বাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

তোয়ান হোসেন পল্লব, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার ধামইরহাটে ‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে ৭ দিন ব্যাপী মেয়েদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ১৮/১২/২০২১ শনিবার সকাল ১০ টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে এবং বলীয়ান নারীর আয়োজনে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

এসময় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাসরুফা জান্নাত মীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা, গ্রীন ভয়েস এর প্রধান সমন্নয়ক আলমগীর কবীর, সমন্বয়ক ইশরাত জাহান, ফারহানা রহমান, শাকিল কবীর, ফারুক হোসেন সবুজ, সি.এন.সি প্রশিক্ষক মো. শাহাজান আলী সাজু, সহকারি জেরীন তাসমীণসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর বলেন আগামীতে ধামইহাটের অন্যান্য স্কুলেও এরকম প্রোগ্রাম আয়োজন করার ইচ্ছা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD