বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুর জিলা স্কুলে লটারি উত্তীর্ণ হয়েও ভর্তির হতে না পারায় মানববন্ধন

জামালপুর জিলা স্কুলে লটারি উত্তীর্ণ হয়েও ভর্তির হতে না পারায় মানববন্ধন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জিলা স্কুলে ভর্তি লটারিতে উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারছে না ২৫ শিক্ষার্থী । এই ঘটনার প্রেক্ষিতে অভিভাবকবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। সুনির্দিষ্ট বয়স সীমা না থাকায় ছাত্র ভর্তিতে জটিলতা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে যে বয়স সীমা দেওয়া আছে এবং স্কুল কর্তৃপক্ষ বলছে সেটার সংশোধন করা হয়েছে । অভিভাবকদের অভিযোগ যথাযথ ভর্তি নির্দেশনা মেনে আবেদন করে লটারিতে উত্তীর্ণ হয়েও ছাত্র ভর্তি করতে পারছেন না তারা। ভর্তির সুযোগ চেয়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন জেলা প্রশাসক বরাবর ।

সোমবার (২০ ডিসেম্বর ) সকালে ভুক্তভোগী অভিভাবকবৃন্দের ব্যানারে জামালপুর জেলা স্কুল ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানব বন্ধনে ছাত্র অভিভাবক মো, সোলায়মান আরজু জানান সরকারি স্কুলে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ছাত্র ভর্তি নীতি মালা শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া আছে , আমরা সেই নীতি মালা মেনে আবেদন করেছি এবং আমার ছেলে লটারিতে উত্তীর্ণ হয়েছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে বয়স কম হওয়ায় ভর্তি করা যাবে না । অভিভাবক লুৎফা আক্তার বলেন আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী কোঠায় উত্তীর্ণ হয়েছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে তার বয়স ৭ দিন কম তাই ভর্তি করা যাবে না। নাদিরা পারভিন সেতু বলেন আমার ছেলে অন্য সরকারি স্কুল থেকে ক্লাস ফাইভ পাশ করেছে সে কি এখন কোন ক্লাসে পড়বে? অভিভাবকবৃন্দ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রেখে বলেন এই কোমল মতি শিশুদের কথা চিন্তা করে উত্তীর্ণ সবাইকে ভর্তির সুযোগ দিতে। আরও বক্তব্য রাখেন মো, সুজন চৌধুরী, হাবিবুর রহমান, মাহফুজা বেগম, হেমিকা রহমান সহ আরো অনেকে । এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো, মোখলেছুর রহমান ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD