শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুর উপজেলায় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সভা

রাজাপুর উপজেলায় ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের আয়োজনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফয়সাল এর সভাপতিত্বে ও রাজাপুর যুব অধিকার পরিষদের আহব্বায়ক রহমাতুল্লাহ’র সঞ্চচলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আবু সাঈদ মুসা তিনি বলেন, বাংলাদেশে প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় বিচারের ব্যবস্থা আছে তারপরও মানুষ কেন প্রধান মন্ত্রীর কাছে বিচার চায়? কারন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় কোনো বিচার পায়না। এদেশে কোনো সুষ্ঠ বিচার নেই তারপরও মানুষ আবেগের কারনে প্রধান মন্ত্রীর কাছে বিচার চাইলেও কোনো সুষ্ঠ বিচার পায় না। তিনি সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা মূলক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা উত্তরা যুগ্ন আহব্বায়ক মাহিম হাওলাদার বসির, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক রুবেল, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন-আহব্বায়ক রেজাউল করিম রাজু, রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাঈম হাসান ঈমন।

এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ন আহব্বায়ক রুবেল, মাহমুদ, মো. মোস্তফা, যুব অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব ইমরান খান, মো. নাছির, মো. রিয়াদ, রাজাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য মো. ওসমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম হৃদয় প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD