শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে নকশি কাঁথা ও সবজি চাষ প্রশিক্ষণের কোর্স উদ্বোধন

সুবর্ণচরে নকশি কাঁথা ও সবজি চাষ প্রশিক্ষণের কোর্স উদ্বোধন

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সবুজ বাংলাদেশ সংগঠনের সহযোগীতায় পারিবারিক ৭ দিন ব্যাপী সবজি চাষ প্রশিক্ষণের কোর্স উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়ে এই কোর্স উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মোঃ শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার ও প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম আজম, সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান আরিফ, সবুজ বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল ও চরক্লার্ক ইউনিয়ন শাখার সভাপতি মাষ্টার মোঃ জাকার আহম্মদ।

উক্ত কোর্সে ৩০ জন যুবক-যুবতি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ আলা উদ্দিন ও আবদুল্ল্যাহ আল-নোমান।

উল্লেখ্য, গত বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নের ডেসটিনি কলেজে ৩০ জন যুবতি প্রশিক্ষণার্থীদের নিয়ে ৭ দিনের নকশীকাঁথা বিষয়ের কোর্স উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মোঃ শহীদুল ইসলাম। তখনো আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার ও প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম আজম, সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান আরিফ। কোর্স প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ফ্যাশন ডিজাইনিং রাশেদা আক্তার ও দক্ষ প্রশিক্ষক মরিয়মের নেছা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD