শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে মানব কল্যাণ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে মানব কল্যাণ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে স্বনামধন্য সেচ্ছাসেবী “মানব কল্যাণ সংগঠন” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসা হল রুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মোঃ সাইদি হাসান শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ ছানা উল্যাহ নূরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক রেজওয়ানুল বারী, উপদেষ্টা ও উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ও কারী মোঃ ইব্রাহিম, উপদেষ্টা ও কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সামছুউদ্দিন, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ মোস্তফা, সংগঠনের উপদেষ্টা ও চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিব উল্যাহ, উপদেষ্টা হাফেজ মোঃ খবিরুল হক, সংগঠনের উপদেষ্টা পল্লী ডাক্তার মোঃ ছানা উল্যাহ, ইউপি মেম্বার ও উপদেষ্টা মোঃ আমির হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন’সহ সংগঠনের অন্যান্য সদস্য ও মেহমান বৃন্দ।

উক্ত প্রোগ্রামে অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এবং সংগঠনের দুই বছর মেয়াদী একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মোঃ সাইদি হাসান শাহিন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন শান্ত , সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মান্নান শুভ’সহ সকল সদস্যদের উপস্থিতিতে প্রোগ্রামের প্রধান অতিথি মাওলানা মোঃ ছানা উল্যাহ সংগঠনের শপথ বাক্য পাঠ করান।

সংগঠনের গত ছয় বছরের কার্যক্রম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুনানি হয়। এবং প্রোগ্রামের অতিথি ও সকল সদস্যদের উপস্থিতিতে একজন প্রতিবন্ধী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD