বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
প্রযুক্তির ব্যবহার নিয়ে শিশুদের নজরদারিতে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তির ব্যবহার নিয়ে শিশুদের নজরদারিতে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রযুক্তির ব্যবহার নিয়ে নজরদারিতে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে কোনো প্রযুক্তিরই ভালো-মন্দ দিক রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের অবশ্যই প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতে হবে। সেজন্য ছোট থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে হবে। অল্প বয়স থেকে কোডিং-প্রোগ্রামিং শেখাতে হবে। তা না হলে চতুর্থ শিল্প বিপ্লবে তারা টিকে থাকতে পারবে না। আমরা চাই নতুন প্রজন্ম চতুর্থ বিপ্লবের সফল অংশীদার হবে।’

দীপু মনি বলেন, আমরা চাই আজকের শিশুরা চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হোক। সে কারণে অবশ্যই প্রযুক্তি লাগবে। কিন্তু শিক্ষক-অভিভাবক সবারই একটা নজরদারির ব্যাপার আছে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি, তেমনই তারা যখন প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা করছে, সেখানেও একটা নজাদারির বিষয় আছে। কাজেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতিমারি এখন একটি বাস্তবতা। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। এটা বিশ্বব্যাপী ধাক্কা দিয়েছে। সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও ধাক্কা লেগেছে। এখন সবারই চেষ্টা—আগামী শিক্ষাবর্ষে যদি অতিমারির ছোবল সেখানেও না পড়ে, তাহলে আমরা সেখানে এ ঘাটতিটুকু পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD