কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বিনাউটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রাথী, যুবলীগ নেতা মোঃ আল মামুন ভুইয়া উদ্যোগে আদ্রা অন্তপুর যুব সমাজের আয়োজনে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় স্থানীয় আদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি মো সহিদ ভুইয়া ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক সেলিম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনাউটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো তসলিমুল ইসলাম চৌধুরী,সাবেক ইউপি সদস্য মো ছামাদ মিয়া, কুদ্দুছ মিয়া, আবু ইউসুছ ভুইয়া,মো তাজুল ইসলাম পুলিশ, উসমান ভুইয়া, মিজান মিয়া, সুমন ভুইয়া, মো হাবিবুর রহমান, মো আবুল ফায়েজ, সুলমান ভুইয়া
সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, বিগত দিনের মেম্বারদের কর্মকাণ্ডের কথা বিবেচনা করে আমাদের এই ওয়ার্ডের জন্য একজন শিক্ষিত, সৎ, দক্ষ, মেধাবী ও ভালো মনের মানুষকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই। এরই ধারাবাহিকতায় বিনাউটি ইউনিয়নের ৮ং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মেম্বার হিসেবে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৩১শে জানুয়ারি আলমামুন ভুইয়া সমর্থন ও ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আর মেম্বার প্রার্থী মোঃ আল মামুন ভুইয়া বলেন, এই এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করে তাহলে সর্বদা আমি তাদের সুখে-দুখে পাশে থাকবো, একজন মেম্বার এর কাছ থেকে জনগণের যতটুকু সেবা পাওয়ার উপযুক্ত সবকিছুই তারা সম্পূর্ণ হয়রানিমুক্ত ভাবে আমার কাছ থেকে পাবে। আমি সর্বদা জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।
Leave a Reply