শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জমির বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

জমির বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার শান্তিনগরে রবিবার (০২ জানুয়ারি) দুপুরে বাড়িতে ঢুকে জোহারা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার রশিদ খাঁর স্ত্রী।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে। বৃদ্ধার লাশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার শ্যামল কুমার ভৌমিক।
স্থানীয় লোকজন জানান, রশিদ খাঁর সঙ্গে প্রতিবেশী আত্মীয়ের জমি নিয়ে বিরোধ ছিল। আদালতের রায়ে একটি পক্ষ সম্প্রতি জায়গাটি দখলে নেয়। এরই জের ধরে রবিবার দুপুরে রশিদ খাঁ পরিবারের ওপর হামলা চালানো হয়।

বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর খাঁ জানান, জমি নিয়ে বিরোধে ফজল খাঁ, ইয়াছিন খাঁসহ আরো কয়েকজন হামলা চালায়। বাড়িতে ঢুকে তারা এ হত্যাকাণ্ড চালায়।

শান্তিনগরের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন জানান, পারিবারিক বিরোধে মারামারির খবর পেয়ে সেখানে তিনি ছুটে যান। হামলায় এক বৃদ্ধা মারা গেছেন বলে জানতে পেরেছেন।
ঘটনাস্থলে থাকা ওয়ার্ড কাউন্সিলর মো. শিপন হায়দার জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো নাতিসহ অন্যরা এ হামলা চালায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কিভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD