শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল। থাকছে না নৌকা প্রতীক

কসবায় ৭ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল। থাকছে না নৌকা প্রতীক

আবুল খা্য়ের স্বপন।।

আসন্ন ৩১ জানুয়ারী ২০২২ ইউপি নিবার্চনকে সামনে রেখে কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীগণ আজ সোমবার কসবা উপজেলা নিবার্চন কমিশনারের কাযার্লয়ে এক উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এই নিবার্চনে সরকার দলীয় নৌকা প্রতীক ছাড়া নিবার্চন অনুষ্টিত হবে।

নিবার্চনের তফসিল অনুযায়ী আজ (৩ জানুয়ারী) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।্এই উপলক্ষে পুরো কসবা উপজেলায় সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি নিবার্চনী উৎসবের সৃষ্টি হয়েছে। প্রাথর্ীরা প্রত্যেকেই নিজ নিজ সমর্থকদের নিয়ে ডাকÑঢোল বাজিঁয়ে মিছিল করে তাদের মনোয়ন পত্র দাখিল করেছেন। কসবা উপজেলা পরিষদ, কসবা পুরাতন বাজারসহ আশপাশের রাস্তাঘাটে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ করা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কসবা উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭৯ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৪৮ জনপ্রাথর্ী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কসবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২জন সাধারণ সদস্য পদে ৩৫জন। বিনাউটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন, মহিলা সদস্য পদে ১৫জন, সাধারণ সদস্য পদে ৪৭জন। গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন মহিলা সদস্য পদে ৮জন, সাধারণ সদস্য পদে ৩৫জন। মেহারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন। বাদৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন। মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ৩৫জন। কাইমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন।

মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬জন। বায়েক ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন।

কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাতটি ইউপি নির্বাচনে ৫৬জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে। আগামী ৩১ জানুয়ারি সব গুলো ইউনিয়নেই ইভিএম-এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD