শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরের মেয়েরা পান্তা খেয়ে বি এ পাস করতেছে-ব্যারিস্টার শাহজাহান ওমর

রাজাপুরের মেয়েরা পান্তা খেয়ে বি এ পাস করতেছে-ব্যারিস্টার শাহজাহান ওমর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ জাহিদ হোসেন এর অবসর উপলক্ষে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারী সকাল ১০ টায় কলজের সবুজ চত্বরে এ আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজে’র প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আকন, কলেজের দাতা সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর’র সুযোগ্য পুত্র আদনান ওমর।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দিন সেলিম’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেন, আমার এলাকার মেয়েরা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকায় রাজাপুরে একটি মহিলা কলেজের প্রয়োজনীয়তা থেকে এই কলেজ প্রতিষ্ঠা করি। আজ রাজাপুরের মেয়েরা বাড়িতে বসে পান্তা ভাত খেয়েই বি এ পাশ করতেছে। এছাড়াও অত্র কলেজ থেকে পাশ করে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাচ্ছে। সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরে কর্মরত আছে অনেকে যা এই কলেজ সহ রাজাপুরের গর্বের বিষয়। কলেজ প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান রয়েছে তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সহকারী অধ্যাপক বিজয় কৃষ্ণ হাওলাদার এবং সহকারী অধ্যাপক কামাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম’র রত্নগর্ভা মা আলহাজ লালমোন হামিদ’র ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD