শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কোরিয়ান এডুটেক ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা

কোরিয়ান এডুটেক ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা

সংবাদদাতাঃরাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি, ও অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি লিমিটেড ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ -এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখ, শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি, ও অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার বিষয়ে কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি লিমিটেড ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উক্ত সভায় কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি (UBION) লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মি. স্কট, ম্যানেজার মি. ক্যাং, সহকারী ম্যানেজার মিস জিসো ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এএসএম জামাল উদ্দিন, সহকারী ম্যানেজার মোঃ জোবায়েল আলম ও আইটি বিশেষজ্ঞ প্রফেসর রশীদুল হাসান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান ও আইসিটি এক্সপার্টবৃন্দ।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ শিক্ষাকার্যক্রমে কীভাবে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারেন, সে-বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। কোরিয়ান এডুটেক এক্সপার্ট কোম্পানি (UBION) লিমিটেড-এর পক্ষ থেকে উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে দেখানো হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষা প্রদান অত্যাবশ্যক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও কার্যক্রমে এবিষয়ে বিশেষ অগ্রাধিকার লক্ষণীয়।

রবীন্দ্রভাবধারা অক্ষুণœ রেখে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি সহ প্রসেস অটোমেশন অত্যাবশ্যক বিশ্ববিদ্যালয়টি এখনও একরকম সূচনালগ্নে থাকায় এখনই উদ্যোগ গ্রহণ করলে লার্নিং ম্যানেজমেন্ট, ইআরপি, অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শতভাগ চালু করা সম্ভব। এই উদ্যোগটি সফল হলে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা অনেকাংশে সহজ হবে।

মতবিনিময় শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় কোরিয়ান এডুকেট এক্সপার্ট কোম্পানি লিমিটেড ও স্থানীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধিবর্গ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

তথ্যগুলো নিশ্চিত করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD