শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নল‌ছি‌টি‌তে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নল‌ছি‌টি‌তে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সাজমীল আক্তার (১৩) নামে ঐ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে নল‌ছি‌টির থানা পু‌লিশ।

সাজমীল উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে ও তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানান, সাজমীলের বাবা-মা ঢাকায় থাকেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না। আমরা এসে দেখছি ওড়না দিয়ে ঘ‌রের ভিত‌রে আড়ার সঙ্গে ঝুল‌ছে । প‌রে নল‌ছি‌টির থানা পু‌লিশ‌কে জানা‌নে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মোঃ আতাউর রহমান সাংবা‌দিক‌দের বলেন, খবর শুনে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। বুধবার (১৯ জানুয়ারী) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ে‌ছে । থানায় এখনও মামলা হয়‌নি। ত‌বে তদন্ত চল‌ছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD