শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কাঠালিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণঃ

কাঠালিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণঃ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এ শীতবস্ত্র ও বই বিতরণ করা করা হয়। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. শহীদুল আলম, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, ইউপি সদস্য মো. সেলিম তালুকদার প্রমূখ। শিক্ষার্থীরা শীতবস্ত্র ও নতুন বই পেয়ে মামনীয় প্রধানমন্ত্রী সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণী শেষে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD