শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত এমপি একরামুল

নোয়াখালীতে বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত এমপি একরামুল

নোয়াখালী প্রতিনিধি

বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। উনি গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে জানতে পারলাম করোনা পজিটিভ হয়েছেন।

সাবাব চৌধুরী আরও বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভাল না। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারান্টাইনে আছেন। শারিরীক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ মতে হাসপাতালে ভর্তি করানো হবে। আমার বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।

একরামুল করিম চৌধুরীর চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বলেন, কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD