শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়নে কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের ১৩ ইউনিয়নে কমিটি বিলুপ্ত ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১৩টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার ২৩ জানুয়ারি সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের অন্তর্গত ১৩টি ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পদ প্রার্থীদের তথ্য উপাত্ত সংগ্রহ ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক অভি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহসায় দলীয় গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে পুনরায় ১৩টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD