শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে বিপদের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক জাহেদ

সুবর্ণচরে বিপদের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক জাহেদ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচরে “বিপদের বন্ধু ব্লাড ফাউন্ডেশন” এর এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এবং কমিটিতে সভাপতি মোঃ মাইন উদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ নির্বাচিত হয়।

গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা “সুবর্ণ প্রেসক্লাবে” এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যাপক ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন, অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও উপদেষ্টা মোঃ জামসেদ উদ্দিন, চরবাটা খাসের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা বাবু অসীম কুমার দাস। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ফাউন্ডেশনের আগামী এক বছরের জন্য ৫১ জন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি উপরিউক্ত উপদেষ্টাগণের সাক্ষরিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ১০শে মার্চ এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনে প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত স্ব-ইচ্ছায় ২৮৪ ব্যাগ ব্লাড সম্পন্ন বিনামূল্যে অসহায় ও মুমূর্ষু রোগীদের মাঝে দেওয়া হয়। এবং এই কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নেন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ জানান, ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থেকে জনসাধারণকে সহযোগীতা করা এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক, হ্যান্ডসেনেটাইজার বিতরণ’সহ বিভিন্ন কাজে সহযোগীতার বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে ফাউন্ডেশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

তিনি আরো বলেন, সকল পেশাজীবী মানুষদের এমন উৎসাহ উদ্দিপনা পেলে ভবিষ্যৎএ আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আরো জোরালো ভাবে বৃদ্ধি করার জন্য সকলের সহযোগীতা নিয়ে এমন মানবিক কাজ অব্যাহত রাখবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD