শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
হেয়ার স্টাইলিস করায় কিশোরকে ন্যাড়া

হেয়ার স্টাইলিস করায় কিশোরকে ন্যাড়া

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ‘স্টাইল’ চুলের কাটিং দেওয়ায় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭জানুয়া‌রি) সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। রাতে ওই কিশোরের বাবা অভিযুক্ত মো. হায়দার হাওলাদারের (৬০) বিচার দাবি করে নলছিটি থানায় একটি অভিযোগ দা‌য়ের ক‌রেন ।

অভিযুক্ত হায়দার আলী মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক শাহিনের চাচা। ভুক্তভোগী কিশোর ওই এলাকার এক অটোরিকশাচালকের ছেলে এবং স্থানীয় মগড় দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়ে।
কিশোরের বাবা জানান, সোমবার সকালে তাঁর ছেলে দোকানে ‘স্টাইল’ করে চুলে কাটিং দেয়। পরে সে বাড়িতে ফেরার পথে স্থানীয় হায়দার হাওলাদার হৃদয়ের চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন। পরে তাকে আমিরাবাদ বাজারের দেব কুমার শীলের সেলুনে মেশিন দিয়ে মাথার চুল সম্পূর্ণ ন্যাড়া করে দেন হায়দার। এ সময় তাকে হায়দার মারধরও করেন।

চুল ন্যাড়া করার কথা স্বীকার করে হায়দার হাওলাদার বলেন, ‘ছেলেটি অল্প বয়সে উগ্র স্টাইলে চুল কাটায় একটু শাসন করেছি। একটু শাসন না করলে শিশু-কিশোররা নষ্ট হয়ে যাবে।’

মগড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘এ ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সঠিক বিচার করা হবে।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘কিশোরের চুল ন্যাড়া করে মারধরের অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD