শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার পাইকগাছায় তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন অতারিক্ত জেলাপ্রশাসক মারুফুল আলম

খুলনার পাইকগাছায় তৃতীয় পর্যায়ের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন অতারিক্ত জেলাপ্রশাসক মারুফুল আলম

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এল এ মারুফুল আলম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ
উপলক্ষে অঙ্গীকার করেছেন যে দেশের একটি মানুষ ও গৃহহীন কিংবা ভুমিহীন থাকবে না। এমন উদ্যোগ অনেক উন্নত দেশেও নিতে সাহস পাইনি।প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এডিসি মারুফুল আলম বলেন, বর্তমান গৃহ নির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ চলমান। ইট, রড, সিমেন্ট সহ অন্যান্য মালামালের মান যথেষ্ট সন্তোষ জনক। যারা নির্মাণ কাজ করছে তারাও জানিয়েছে এবারের কাজ খুব ভালো হচ্ছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শতভাগ কাজ করে যাচ্ছি বলে জানান এডিসি মারুফুল আলম। অতিরিক্ত জেলাপ্রশাসক মারুফুল আলম আরো বলেন, উপকারভোগী প্রতিটি পরিবারকে ২ শতক জমির রেজিস্ট্রি মালিকানা দলিল হস্তান্তরসহ নতুন খতিয়ান ও সনদ হস্তান্তর করা হয়। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। প্রতিটি দুই রুমের সেমি পাকা টিনশেড বাড়িতে রান্নাঘর, টয়লেট, বারান্দাসহ বিদ্যুৎ ও পানির নাগরিক সুবিধা রয়েছে। গ্রোথ সেন্টারের পাশে হওয়ায় প্রকল্প এলাকায় পাকা রাস্তা, স্কুল, মসজিদ-মাদ্রাসা ও বাজার রয়েছে।
তিনি বুধবার সকালে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের পরানমালী মৌজায় আশ্রয়ণ প্রকল্প তৃতীয় পর্যায়ের মুজিব শতবর্ষের গৃহনির্মাণ কাজ পরিদর্শন কালে এসব কথা বলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এটি প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রশাসনের পক্ষ থেকে অংশীদার হতে পেরেছি এ জন্য উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি।

বর্তমানে অত উপজেলায় প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ইউএনও হিসেবে আমি প্রতিনিয়ত নির্মাণ কাজ পরিদর্শন সহ সার্বিক তদারকি করছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে শতভাগমান বজায় রেখে নির্মাণ কাজ শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD