শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুবর্ণচর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুবর্ণচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার চর আমানউল্যা জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইসচেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন (সুমন) সাধারণ সম্পাদক মোঃ নরুল হুদা’সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক উপজেলা সভাপতি এবিএম জাকারিয়াকে পুনরায় সভাপতি, সাবেক সাধারণ সম্পাদককে পুনরায় সাধারণ সম্পাদক ও এডভোকেট সারোয়ার উদ্দিন দিদারকে সাংগঠনিক সম্পাদক এবং কামরুল আহসানকে দপ্তর সম্পদক করে আগামী দুই বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ঠ সুবর্ণচর উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করেন আলহাজ্ব মোঃ শাহজাহান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD