বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দৌলতপুরে আবাদি জমি থেকে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার

দৌলতপুরে আবাদি জমি থেকে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধিঃনছিব উদ্দিন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মৃত নজিব তাগাদগিরর ছেলে মাহাতাবের জমি থেকে মুনতাজ সরদারের ছেলে রুহুল আমিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। । পাঁচশত বিঘা মাঠের মৃত নজিব তাগাদগিরর ছেলে মাহাতাবের জমিতে বস্তাবন্দি অবস্থায় পুতে রাখা হয়েছিল রুহুল আমিন কে ।এ বিষয়ে মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান, আমার জমিন চাষের জন্যে মাঠে যায়। গিয়ে দেখি জমিনের পশ্চিম পাশে কবরের মত খুড়া। পরে মেম্বার ও ইছাহকের ছেলে সোহেল কে জানায়। এ বিষয়ে ৬ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম আন্ট জানান, জমির মিলিকের স্ত্রীর দেওয়া তথ্যমতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় এলাকাবাসী ও থানাপুলিশের উপস্থিতে মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তার হাত ও পা দড়ি দিয়ে বাধা ছিলো। এ বিষয়ে রুহুলের মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে। রুহুলের স্ত্রী জানান, আমার স্বামীকে ৪ জন ব্যক্তি ২০ তারিখ রাতে ডেকে নিয়ে যায় । তার পরে আমি আমার স্বামীর নাম্বার বন্ধ পাই। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, এলাকাবাসী সংবাদের ভিত্তিতে ফিলিপনগর পাঁচশত বিঘা মাঠের মৃত নজিব তাগাদগিরর ছেলে মাহাতাবের জমিতে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী লাশের পরিচয় নিশ্চিত করেছে । সে চরসাদিপুর গ্রামের মুনতাজ সরদারের ছেলে রুহুল। তাহার গলা কাটা ছিল। তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD