বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজে ১ম বর্ষের নবীন বরণ উৎসব সম্পন্ন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজে ১ম বর্ষের নবীন বরণ উৎসব সম্পন্ন

সিয়াম মাহমুদ।

আজ ২৩ শে ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ৯ টায় সরকারি তিতুমীর কলেজ এর ২০২০-২০২১ সেশন সম্মান ১ম বর্ষের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ শে ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে আজ ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে নবীন বরণ উৎসব সম্পন্ন হয়েছে।

সকাল ৯ঃ০০ টা হতে ১০ঃ৪৫ পর্যন্ত প্রতি ৫ মিনিট অন্তর অন্তর পর্যায়ক্রমে ২২টি বিভাগের আলাদা আলাদা ভবনে নবীন বরণ উৎসব শুরু হয়। প্রতিটি ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান নিজ নিজ ডিপার্টমেন্ট এর নবীন বরণ উৎসব এর শুভ উদ্ভোদন ঘোষণা করে নবীনদেরকে বরণ করেন।

সরকারি তিতুমীর কলেজ এর প্রতিটি ভবন ও রুমে রুমে ছিলো আলাদা আলাদা রূপসজ্জা। গতকাল বিকেল হতে ২য়, ৩য়, ৪র্থ বর্ষসহ মাস্টার্স এর শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের সহযোগিতায় কলেজটিকে নবীনদের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

এই নবীন বরণ উৎসব এর মধ্য দিয়ে দীর্ঘদিন করোনার কারণে ঝিমিয়ে থাকা অবস্থা থেকে অবসান কাটিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষাঙ্গনে আবারও প্রাণ ফিরে পেলো। ইতোমধ্যে সরকার ও প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী সকলের ক্লাস শুরু হয়েছে এবং ২৬ শে ফেব্রুয়ারী রোজ শনিবার থেকে নবীনদের অর্থ্যাৎ ১ম বর্ষের ক্লাস শুরু হবে বলে স্ব স্ব ডিপার্টমেন্ট জানিয়েছে।

তাছাড়া শিক্ষার পাশাপাশি অন্যান্য কারিকুলাম কার্যক্রমে নবীনদেরকে উৎসাহিত করতে ছিলো নানা আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ৫ নভেম্বর ও ৬ নভেম্বর এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিলো। এতঃপর ফলাফল প্রকাশ এবং ভর্তির সকল কার্যক্রম প্রতিষ্ঠানের নির্দেশনা মেনে অনলাইনে সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা।

করোনা মোকাবেলায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।

করোনা সংক্রমণ অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ মাস পর ২০২১ সালের গত ১২ সেপ্টেম্বর আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এর পাঁচ মাস পর করোনা ভাইরাস ও এর নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এখন করোনা সংক্রমণ কমে আসায় গত ২২ শে ফেব্রুয়ারী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD