শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বান্দরবান রিজিয়ন ট্যুরিস্ট পুলিশে জাতির পিতার ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বান্দরবান রিজিয়ন ট্যুরিস্ট পুলিশে জাতির পিতার ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাকের সরকার বাবর।।
গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর অফিস চত্ত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্প স্তবক শ্রদ্ধা নিবদনের মধ্য কর্মসূচী শুরু হয়। উল্লেক্ষ্য বান্দরবানে কোন সরকারী অফিসের সম্মুক্ষে এই প্রথম ভাস্কর্য নির্মিত। বৃহস্পতিবার সকালে অফিস প্রাঙ্গণে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা ও ১৫ অগাস্ট শহীদদের স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
সকাল ৮.৩০ জেলার মুক্তমঞ্চে জাতির পিতার ভাস্কর্যে ট্যুরিস্ট পুলিশ সুপারের নের্তৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব কৈশ্লহ্না, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বান্দরবান জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবৃন্দ।
সকাল ১১টায় ট্যুরিস্ট পুলিশ সুপার এর অফিসে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা অনষ্ঠিত হয়। এই আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। সন্ধ্যায় অফিস চত্বরে প্রজেক্টর দিয়ে জাতির পিতার জীবনের উপর ডকুমেন্টরি প্রদর্শিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD