শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে প্রায় ২৭ হাজার পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু

সুবর্ণচরে প্রায় ২৭ হাজার পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু

ইব্রাহিম খলিল শিমুল,
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে নিম্ন আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় চর আমান উল্যাহ ইউনিয়নের দাসেরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এই বিতরণের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাইছার আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন ও ইউপি সচিব আবুল কালাম আজাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ সকল পেশাজীবী ও উপকারভোগীগণ।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, সুবর্ণচরে চর আমান উল্যাহ ইউনিয়নে উদ্বোধনের মধ্য দিয়ে নিম্ন আয়ের ৫০০ জন পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রিয় শরু হয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে সমগ্র উপজেলায় পর্যায়ক্রমে ২৬ হাজার ৭ শত ৬০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে জেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD