জবি প্রতিনিধি
বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কেট কেটে রোববার সংগঠনটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিষয়টি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন মাহী। এছাড়া বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দিন দিন পরিবেশ বিপর্যয় যেভাবে বাড়ছে, মানুষের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নাই। আপনার আমার সন্তানের ভবিষ্যত আমাদেরই নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মাহী বলেন, মানুষের চাহিদার যোগান দিতে আজ পরিবেশ বিপর্যয় হচ্ছে আর তার দায় থেকে আমাদের কাজ করে যাওয়া। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরো বলেন, গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্ট দেলোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে সবুজ বন্ধুদের নিয়ে টেকসই উন্নয়নের বাংলাদেশ গঠনে কাজ করে চলেছে। সকল পরিবেশ বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।
গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন যা ২০১৮ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Leave a Reply