বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণের সভাপতি সাইদ, সম্পাদক হিমু

জবিস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণের সভাপতি সাইদ, সম্পাদক হিমু

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ৫ বছর পর বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাইদ ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম হিমু নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার (৬ এপ্রিল) বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীরা এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি হিসেবে শফিকুল ইসলাম আপন, কাজী মোকছেদ, আবু রায়হান, রাকিব শরীফ, মোঃ রায়হান বাহাদুর এবং মেহেজাবিন মোনা, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে ফাইয়াজুল আজাদ রুদ্র, আমিনুল ইসলাম আলিফ, কামরুন নেছা লোপা এবং মোঃ সিয়াম হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাহমুদুল হাসান ইমন, দূর্জয় খাসকেল, রাজীব আহমেদ জীবন এবং নিপা রাণী সাহা, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ রাজিব হোসাইন রাজু ও প্রচার সম্পাদক হিসেবে নাঈমউর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD