শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

নলছিটিতে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ মুসলিম এইড অস্ট্রেলিয়ার উদ্যোগে ৬’শ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিণামূল্যে খাদ্য সামগ্রী ও ৬টি মসজিদে মুসুল্লিদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সকালে
উপজেলার মালিপুর, পাওতা, জুরকাঠি, পরমপাশা, গোপালপুর, মোল্লার হাট, কুলকাঠি ও শীতলপাড়া এই ৮টি ভ্যেনুতে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি সিদ্ধ চাল, ২কেজি চিনি, ২কেজি মশুর ডাল, ১কেজি লবণ ও আধাকেজি গুড়া দুধ। যার মোট মূল্য ১১ লক্ষ ৭৬ হাজার টাকা।

একই সাথে উপজেলার ৬টি মসজিদে মুসুল্লিদের জন্য ইফতার সামগ্রী প্রেরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে খেজুর ৮৪কেজি, ছোলাবুট ১২০কেজি, মুড়ি ১২০কেজি, চিড়া ৬০কেজি, চিনি ১২০কেজি ও ট্যং ১৮ কেজি। যার মোট মূল্য ১লক্ষ ২৬হাজার ৬শ টাকা। এছাড়াও প্যাকেটিং ও পরিবহন ব্যাবদ ১৬ হাজার টাকা ব্যায় হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের বরিশাল আঞ্চলিক সমন্বয়ক।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ মুসলিম এইড অস্ট্রেলিয়ার বরিশাল বিভাগের সমন্বায়ক আঃ ওহাব তালুকদার’র সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, স্থানীয় প্রতিনিধি মোঃ আবু হানবফ। সাংবাদিক অরবিন্দ পোদ্দার তপু, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, নারীনেত্রী তহমিনা আক্তার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD