শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মকর্তা ডা. মোঃ মীজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. আবদুর রব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহম্মেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ শহীদুল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুহীউদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নূর নবী, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার মোঃ আবুল মোবারক, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও অন্যান্যরা।

উক্ত সভার শুরুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের মাধ্যমে ঈদ উপভোগ করতে পারে এই বিষয় সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD