শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠির রাজাপুরে গণহত্যা দিবস পালিত

ঝালকাঠির রাজাপুরে গণহত্যা দিবস পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে শহীদদের স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিন কাঠিপাড়া বধ্যভূমিতে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনে অংশ নেয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, শাহ-আলম নান্নু, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শান্তি রঞ্জন বড়াল, মালতি রানি মিস্ত্রী প্রমূখ। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার।

উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঐ স্থানে আশ্রয় নেয়। স্থানীয় রাজাকার বাহিনী টের পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে খবর দেয়। ১৭ মে তারা এসে ঐ স্থানে গুলি বর্ষন করে। এতে যারা শহীদ হয় তাদের মাটি চাপা দিয়ে দেয় রাজাকার বাহিনী। পরে ২০০৯ সালের ৯ এপ্রিল স্থানীয়রা মাটি খুড়তে গিয়ে মানুষের কঙ্কাল পায়। আর তখন থেকে সন্ধান মেলে গণকবরের। ঐ সময় ৩৫জনের বেশি হিন্দু সম্প্রদায়ের লোক শহীদ হলেও ১৬ জনের পরিচয় পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD