শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে জমি কিনে রেষ্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

সুবর্ণচরে জমি কিনে রেষ্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে জমি কিনে রেজিস্ট্রি না পাওয়ায় ক্ষোভে দুঃখে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মৃত মোশের্দা বেগম (৫০) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে সে ধানে দেওয়ার প্রাণঘাতী কীটনাশক পান করে।

নিহতের ছেলে ইউছুফ অভিযোগ করে বলেন, ৮ বছর আগে একই এলাকার ছিদ্দিক উল্যার ছেলে সিরাজ বেপারী থেকে বসতবাড়ির জায়গাসহ ৩৭ ডিসমেল জমি ক্রয় করে আমাদের পরিবার। এ জমি ক্রয় করার ৮ বছর অতিবাহিত হলেও সিরাজ বেপারী আমাদের জায়গা রেজিষ্ট্রি দেয় নাই।

আমার মা-বাবা তাঁর কাছ থেকে ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি নিতে বারবার ধরনাও দিয়ে ব্যর্থ হয়। সিরাজ বেপারী নানা অজুহাতে জমি রেজিষ্ট্রি না দিয়ে তালবাহানা করে। একপর্যায়ে আমার মাকে পাগল অ্যাখা দিয়ে অপমান করে। এতে ক্ষোভে-দুঃখে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে বিষপান করেন তিনি।

সেখান থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে তিনি মারা যান। নিহতের পরিবার এ ঘটনায় সিরাজ বেপারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ গা ঢাকা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তাঁর মোবাইলে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। সরেজমিনে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

ওসি আরো জানায়,এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD