শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে সবজি বাজারজাত করণে কৃষাণীদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

সুবর্ণচরে সবজি বাজারজাত করণে কৃষাণীদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপেটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় মহিলা কৃষক গ্রুপের মাঝে সাতটি থ্রী হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে এ ভ্যান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. কামাল উদ্দিন এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষাণী সহ অন্যান্যরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কৃষক গ্রুপের ২৫ জন সদস্য তাদের উৎপাদিত সবজি বাজার জাত করণের উদ্দেশ্যে সহজেই পরিবহণ করতে পারে তার জন্য এই ভ্যান বিতরণ করা হয়। বিতরণের সময় কৃষক গ্রুপ ও উপজেলা কৃষি অফিসের সাথে ৩০০/- নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বিতরণকৃত ভ্যান দ্বারা নারী কৃষক দল সমূহ তাদের উৎপাদিত সবজি ও পণ্য সমূহ সহজে বাজারজাত করতে পারবেন এবং তারা ফসলের ন্যয্য মূল্য পাবেন।

এছাড়াও তিনি আরো বলেন, ভ্যানটি জরুরী অবস্থা ছাড়া ব্যাক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। তবে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক পৌঁছে দেয়া যাবে। কিন্তু অতিরিক্ত আয় উপার্জনের উদ্দেশ্যে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD