বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষন

ঝালকাঠিতে শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে ও ভোস্ড এর সহযোগীতায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার প্রধান অতিথি থেকে বুনিয়াদী প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমিন। সভাপতিত্ব করেন আউট অব চিলড্রেন প্রোগ্রামের কর্মসূচী প্রধান মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো জেলা সহকারি পরিচালক ও কোর্স কো- অর্ডিনেটর মো: জানে-ই-আলম হাওলাদার,জেলা প্রোগ্রাম ম্যানেজার মিল্টন কুমার দত্ত,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: আতিয়ার রহমান,ডেপুটি ম্যানেজার মনিটরিং মো: আবদুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো: ইউসুফ আলী।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন শিক্ষক ও সুপারভাইজারদের এ প্রশিক্ষন প্রদান কর হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD