শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীর মাইজদীতে ডোবায় মিলল শিশুর লাশ

নোয়াখালীর মাইজদীতে ডোবায় মিলল শিশুর লাশ

নোয়াখালী জেলা প্রতিনিধি।।

নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার এলাকার একটি ডোবা থেকে মো. মারুফ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের দিকে মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মানাধীন ভবনের সামনের ডোবা থেকে এ মরদেহ টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মারুফ নোয়াখালী পৌর এলাকার বোর্ড স্কুল সংলগ্ন মৃত ছানা উল্যার ছেলে। সে ভাঙারি মালামাল খুঁজতো এবং তা দোকানে বিক্রি করতো।

নিহত শিশুর মা মায়া বেগম জানায়, গতকাল বুধবার সকালে আমার কাছ থেকে ১০টাকা নিয়ে বাসা থেকে বের হয় মারুফ। এর পর এলাকায় ছেলে-মেয়েদের সঙ্গে কিছু সময় খেলাধুলা করে। তার পর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। তবে সে প্রতিদিন সন্ধ্যার মধ্যে ঘরে ফিরতো।

কিন্তু বুধবার সে আর ফিরেনি। তার সহপাঠীরা জানায় গতকাল বিকেলে কোন এক যুবক তাকে হন্ডাই করে নিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বৃহস্পতিবার সুধারাম থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে দুপুর ১২টার দিকে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও এটি হত্যা নাকি পানিতে পড়ে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD