শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্ন প্রকাশ সভাপতি রেজাউল, সম্পাদক ইসমাইল

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্ন প্রকাশ সভাপতি রেজাউল, সম্পাদক ইসমাইল

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঐক্য, সেবা ও সমৃদ্ধিকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ঝালকাঠির নলছিটি উপজেলার স্থায়ী বাসিন্দাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, মানবিক ও সমাজ সেবামূলক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন ইমন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আহমেদ আল আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজির হোসেন খান খোকন এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচএম নুরুজ্জামান মিয়া।

অ্যাসোসিয়েশনে ২০২২-২০২৪ মেয়াদী ৪১ সদস্যের কমিটির অন্যান্যরা হচ্ছে সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, সহসভাপতি মো. নবিউজ্জামান মিরন, মো. ওবায়দুর রহমান, মো. আনিছুর রহমান শাহীন, মো. সাইফুল ইসলাম সোহাগ ও মো. সোহেল আকন, যুগ্ম সম্পাদক মো. জহিরুল ইসলাম জুয়েল, মো. আতিয়ার রহমান সোহেল ও মো. রুবেল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম তুহিন, সহসাংগঠনিক সম্পাদক মো. বাদল রশিদ খান, দপ্তর সম্পাদক মো. গোলাম রসুল নয়ন, সহদপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান বাপ্পী, কোষাধ্যক্ষ মো. ইমাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজু তালুকদার, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন; সমাজ কল্যাণ সম্পাদক কেএম নাহিদ আনাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মু. মুনিবুর রহমান জুয়েল, তথ্য সম্পাদক মো. সুমন হাওলাদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. সাজিদ মাহমুদ শাওন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এসএম মঈনুল করিম, কৃষি, পরিবেশ ও জলবায়ু সম্পাদক কৃষিবিদ মো. সাইফুল্লাহ সাইফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসা. রাহিমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুজ্জামান রাহাত, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. সোহার্দো-বিন-হক (শুভ), পল্লী উন্নয়ন সম্পাদক মো. শামিম হোসেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রিপন হাওলাদার এবং ধর্ম ও নৈতিকতা বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।

কার্যকরী সদস্য পদে রয়েছেন মো. খলিল, অপু রায় চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মর্তুজা সুমন, খাইরুল ইসলাম, সুমাইয়া বন্যা, মো. রফিকুল ইসলাম মামুন, মো. মাহবুব হোসেন ও মো. রায়হান ব্যাপারী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD