শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

সুবর্ণচরে স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিক্ষার্থীর মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক পলাতাক রয়েছে।

নিহত শিক্ষার্থী জুনায়েদুল ইসলাম ফাহিম (৬), চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। সে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।

শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার লাইট হাউজ ডায়াগনস্টিক সংলগ্ন তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ছোটন মজুমদার জানান, ব্যাটারি চালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান,খাসেরহাট রাম্তা মাথা থেকে খাসেরহাট বাজার পর্যন্ত সড়কে ব্যাপক লোকজন যাতায়াত করে। কিন্তু সড়কটি সরু বিদায় এ জাতীয় দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। তিনি আরো বলেন, ফাহিম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD