শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ট্যুরিস্ট পুলিশ সুপারের পরিকল্পনায় জাতিসংঘে জাতির পিতার ভুমিকার উপর কর্মশালা অনুষ্ঠিত

ট্যুরিস্ট পুলিশ সুপারের পরিকল্পনায় জাতিসংঘে জাতির পিতার ভুমিকার উপর কর্মশালা অনুষ্ঠিত

।
জাতির পিতা হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুলিশ সদস্যদের মাঝে নতুন করে পরিচয় ও উদ্দীপনা যোগাতে ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম নিয়েছেন নানামুখী কর্ম পরিকল্পনা। তারই আলোকে আজ হয়ে গেল বান্দরবান পুলিশ লাইনে তিন পার্বত্য জেলা থেকে আগত পুলিশ ফোর্সদের মাঝে কর্মশালা।
ট্যুরিস্ট পুলিশ সুপার জাতিসংঘে জাতির পিতার ভুমিকা, মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার অবদানের মূল বিষয়গুলো ১ ঘন্টার কর্মশালায় উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারী পুলিশ ফোর্সের মাঝে বিভিন্ন প্রশ্ন সাজিয়ে তাদের কাছ থেকে উত্তর নেয়া হয়। আর এরেই মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার অবদানকে আগত পুলিশ সদস্যদের মন ও মানসিকতায় রেখাপাত করা হয়েছে।
কর্মশালার উদ্যোগ নিয়ে জানতে চাওয়াই পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন আমরা যারা বঙ্গবন্ধুকে দেখি নাই এবং পুলিশের মত একটি ব্যস্ত ডিপার্টমেন্টে চাকরি করার সুবাদে বই পড়া তেমন হয়ে উঠে না বিধায় সেইদিক থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার সম্বন্ধে ধারণা দেয়ার জন্যই এই কর্মশালার আয়োজন। তিনি আরো বলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হওয়াই এইরুপ কর্মশালা তিনি করতে পারছেন।
উল্লেখ্য ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বান্দরবানে যোগদানে পর থেকে জাতির পিতাকে নিয়ে নতুন প্রজন্মের কাছে পরিচিতি করার উদ্দেশ্য নানামুখী কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ট্যুরিস্ট পুলিশের অফিস সম্মুখে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য নির্মান, জাতির পিতাকে নিয়ে বিভিন্ন স্কুলে কুইজ আয়োজন ও জাতির পিতার বই পুরস্কার প্রদান, জাতির পিতাকে নিয়ে বিভিন্ন দিবসে মিলাদ ও এতিমখানায় খাবার আয়জনসহ নানা কর্মসূচী গ্রহণ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তা করা হচ্ছে বলে তিনি জানান।
প্রেস বিজ্ঞপ্তি—

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD