শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পদ্মা সেতুর উদ্বোধনে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের মিষ্টি বিতরণ র‍্যালিসহ নানা আয়োজন

পদ্মা সেতুর উদ্বোধনে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের মিষ্টি বিতরণ র‍্যালিসহ নানা আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি–
বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে পদ্মা সেতুর উদ্বোধন কর্মসূচী। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর অফিস চত্ত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্প স্তবক শ্রদ্ধা নিবদনের মধ্য কর্মসূচী শুরু হয়। উল্লেক্ষ্য বান্দরবানে কোন সরকারী অফিসের সম্মুক্ষে এই প্রথম ভাস্কর্য নির্মিত। সোমবার সকালে অফিস প্রাঙ্গণে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে রাখতে অফিস কম্পাউন্ডে ফলজ গাছ রোপণ করা হয়।
এই দিনটিকে আরো স্মরনীয় করে রাখতে অফিস সম্মুখে ট্যুরিস্ট পুলিশের অফিসার্স-ফোর্স নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। অফিস কম্পাউন্ড থেকে মেঘলা তালুকদার পাড়া বাজার পর্যন্ত বর্ণ্যাঠ র্র‍্যালি বের করা হয় এবং র‍্যালি শেষে ট্যুরিস্টদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আজকের দিন সম্পর্কে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন আজ দিনটি সারা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। ২০১৫-১৬ সালে মুন্সিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন পদ্মা সেতুর নিরাপত্তার সার্বিক দায়িত্বে লৌহজং থানায় বেশিরভাগ সময় ব্যয় করেছি। এই ঐতিহাসিক দিনে নিজের কিছুটা হলেও পদ্মাসেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকতে পেরে গর্ববোধ করছি।
এসময় ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের সহকারী পুলিশ সুপার, ইনচার্জ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD