শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে জেলেদের মাঝে বৈধ জাল বিতরন

নলছিটিতে জেলেদের মাঝে বৈধ জাল বিতরন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বুধবার (৬জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান তালুকদার।
এছাড়াও জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ গ্রামের জেলে মোঃ ইদ্রিস আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা সাইয়েদা।

অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়নের ৪০ জন সুফলভোগী নিবন্ধিত জেলেদের মাঝে প্রায় ৫ লাখ টাকা দামের ৮টি নেট জাল বিতরণ করা হয়।

উল্লেখ্য,নলছিটি উপজেলার ভৈরবপাশা, মগর, কুলকাঠি, নাচনমহল, রানাপাশা, কুশাঙ্গল, দপদপিয়া ও মোল্লারহাট এই ৮টি ইউনিয়ন থেকে নির্বাচিত জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ৫জন করে দল গঠন করে তাদের মাঝে বিণামূল্যে ৮টি মাছ অপহরণকারী বৈধ নেট জাল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD