শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দুর্গম গহীনে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপারের জরুরী সেবা প্রদান।

দুর্গম গহীনে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপারের জরুরী সেবা প্রদান।

প্রেস বিজ্ঞপ্তি—
ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নৃ-বৈচিত্রমন্ডিত প্রাকৃতিক লীলাভুমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ দুর্গম পার্বত্য এলাকায় বসবাস করে যেখানে মৌলিক সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছানো দুরহ ও কষ্টসাধ্য। এ এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র। সঙ্গত কারণেই এখানে মাথাপিছু আয় এবং ক্যালরী গ্রহনের হার জাতীয় হারের চেয়ে কম। স্বাস্থ্য সেবার প্রাপ্যতা, বিদ্যালয়ে ভর্তির হার, নারী শিক্ষা ও স্বাস্থ্যসম্মত পয়:সুবিধা বিবেচনায় তিন পার্বত্য জেলা নিচের সারিতে অবস্থান করছে। এ প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার বান্দরবান এলাকার আর্থ-সামাজিক সূচকসমূহের উন্নয়ন; বিশেষ করে মা ও শিশুর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করে। পুলিশ সুপার প্রতিমাসে দুবার বান্দরবানের বিভিন্ন উপজেলার গহীনে দুর্গম কোন আদিবাসী পাড়ায় অবস্থান করে সেখানকার মানুষদের মাঝে কম্যুউনিটি ট্যুরিজম বিকাশে ধারণা প্রদান করেন। তিনি সেখানকার বসবাসরত পাড়াবাসীদের জন্য বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ, শিশুদের শিক্ষা উপকরণ, তাদের সংস্কৃতি বিকাশে অর্থ সহায়তা প্রদান করে আসছেন।
গত এক বছরে ট্যুরিস্ট পুলিশ সুপার বান্দরবান রুমা, থানচি ও আলিকদমের দুর্গম ২৩ টির মত আদিবাসী পাড়ায় কম্যুউনিটি ট্যুরিজম বিকাশের জন্য বিশেষজ্ঞ টিম নিয়ে অবস্থান করেন। সেখানে তাঁর নের্তৃত্বে বিভিন্ন জন সেবায় ন্যস্ত ছিল বিশেষজ্ঞ টিম। এর মধ্যে অন্যতম ছিল ভ্রাম্যমান সেবা মোবাইল টিম। এই টিম বিভিন্ন জুম চাষ এলাকায় মানুষের মাঝে তাৎক্ষনিক চিকিৎসা সেবা, ঔষদ প্রদান ও নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে।
জানতে চাইলে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এখানকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর মাঝে ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই সকল প্রোগ্রামের আয়োজন করা। আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে সেইজন্য আমাদের তরফ থেকে জনগনের কল্যানে পুলিশের সেবা সর্ম্পকে ব্যতিক্রমী আয়োজন নিয়ে আমাদের এই উদ্যোগ। আমাদের পক্ষ থেকে বিভিন্ন পাড়াবাসীদের সাধ্য মতো সেবা দেয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। আশাকরি এর মাধ্যমে পাড়াবাসী সত্যিকার অর্থে ট্যুরিস্ট পুলিশের সেবা সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং পর্যটন উন্নয়নে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD