শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত তাছলিমা বেগম রুনা (২৮) উপজেলার ৬নং আমানুল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো.ইসলামের মেয়ে এবং ৩ সন্তানের জননী ছিলেন।

শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার আগে ভোর ৬টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পায়।

স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফাতেহা জানান, শনিবার ভোর রাতের দিকে বসত ঘর থেকে ৫০-৬০ ফুট দুরে গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ রুনা। নিজ ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন চরজব্বর থানার পুলিশকে খবর দেন।

পরে পুলিশ সকাল ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। তবে পুলিশ তাৎক্ষণিক এই আত্মহত্যার কোন কারণ জানাতে পারে নি।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন,মনাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি এখনো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD