শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রনির ৬ দফা নিয়ে নোয়াখালীতে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

রনির ৬ দফা নিয়ে নোয়াখালীতে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে মহিউদ্দিন রনির উথাপিত ৬ দফা বাস্তবায়ন ও নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একাধিক সামাজিক সংগঠন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন।

সোমবার (১৮ জুলাই) সচেতন এলাকাবাসীর ব্যানারে সকাল ১০টার দিকে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা বলছেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গত এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তারাও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। একই সাথে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে নোয়াখালী-ঢাকা রুটে রেলওয়ের সেবার মান বৃদ্ধির জন্য,আন্তঃনগর ট্রেন ও নিঝুম একপ্রেস দ্রুত চালু, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেসে কোচ সংখ্যা বৃদ্ধি,উপকূল এক্সপ্রেসকে সঠিক সময়ে ঢাকা থেকে ছাড়ার ব্যবস্থা করা,উপকূল এক্সপ্রেসকে চৌমুহনী স্টেশনে ৫-৭ যাত্রা বিরতি দেওয়া, চট্রগ্রাম-কক্সবাজারের সঙ্গে নোয়াখালীর রেলপথকে সংযুক্ত করার দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD