শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে লিগ্যাল ও মিডিয়া শাখায় নতুন পুলিশ সুপারের যোগদান

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে লিগ্যাল ও মিডিয়া শাখায় নতুন পুলিশ সুপারের যোগদান

বাকের সরকার বাবর।।

ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া শাখার প্রধান হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল হালিম। রবিবার সকাল ১১ টার দিকে তিনি ঢাকার বনশ্রীতে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে যোগদান করেন।
এর আগে, মোহাম্মদ আব্দুল হালিম ট্যুরিজম বিকাশে ও ট্যুরিস্ট নিরাপত্তায় সফলতা ও কৃতিত্বের সাথে বান্দরবান রিজিয়ন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্য বিদায়ী বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার যোগদান শেষে ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম এর কাছে বিগত ১ বছরের বিভিন্ন কাজের প্রিন্ট মিডিয়ার কপিসমগ্র হস্তান্তর করেন।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন বিগত ১ বছরে বান্দরবানে ট্যুরিজন উন্নয়নের আমার গৃহীত বিভিন্ন কাজের বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত কপি সম্মানিত অতিরিক্ত আইজিপি স্যারের কাছে উপস্থাপন করা হয়। তিনি এই সময় ট্যুরিজম নিরাপত্তা ও উন্নয়নে তার কাজের খবর দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান।
ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তর কার্যালয়ে আসার পর লিগ্যাল ও মিডিয়া শাখার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD