শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা

নোয়াখালীতে রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন।

নিহত শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।

সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে সে হাপানি রোখে ভুগছিলেন। হাপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, স্থানীয়দের কারো কারো দাবি অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।

পরিদর্শক তদন্ত আরো জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD