শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে শেখ কামাল’র জন্মবার্ষিকী পালিত

নলছিটিতে শেখ কামাল’র জন্মবার্ষিকী পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, মাওলানা বাহাউদ্দীন আহমেদ প্রমুখ।

বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জীবনীর উপর স্মৃতিচারণ করেন। আলোচনাসভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD