রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
Mostbet Casino-da Qeydiyyatdan Keçmək: Addım-addım Təlimat কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক স্মরণিকা মোড়ক উণ্মোচন করেছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ

চেতনায় বঙ্গবন্ধু” শীর্ষক স্মরণিকা মোড়ক উণ্মোচন করেছে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ

বাকের সরকার বাবর।।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ স্মরণিকাটি প্রকাশ করেছে। আজ সোমবার (১৫ই আগষ্ট) বিকেলে জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম, অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এক অনাড়ম্বর অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স হতে “চেতনায় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণিকার মোড়ক উণ্মোচন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর থেকে এই স্মরণিকাটি প্রকাশিত হলো। এতে সারা দেশের ট্যুরিস্ট পুলিশ সদস্যদের হতে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে মোট ২৪টি লেখা স্থান পায়।
মোড়ক উণ্মোচন করে ট্যুরিস্ট পুলিশ প্রধান বলেন বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর পথ চলা হোক এই দিবসের অঙ্গীকার। জাতির পিতার স্মৃতি চারন করতে গিয়ে অতিরিক্ত আইজিপি শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
‘চেতনায় বঙ্গবন্ধু’ স্মরণিকার সম্পাদক ও মিডিয়া উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন জাতীয় শোক দিবস উপলক্ষে অতিরিক্ত আইজিপি স্যারের একক ইচ্ছায় এই স্মরণিকা প্রকাশিত হলো, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জাতির পিতার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ তৈরী হবে।
স্মরণিকা মোড়ক উণ্মোচন অনুষ্ঠানে ডিআইজি ,অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ সকল স্তরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। এছাড়াও ট্যুরিষ্ট পুলিশ বাংলাদেশের সকল জোন এবং রিজিয়নের প্রধান সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগন ভার্চুয়ালি সংযুক্ত উক্ত সভায় ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD