শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কিশোরগঞ্জ উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ থানা, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন পুস্প্যমাল্য অর্পণ করে।

পরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীবরতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করে। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষরোপন করা হয়।

উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন পৃথক পৃথক নানা কর্মসূচি পালন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD