শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নিজ গালুয়া এলাকায় চুয়াডাঙ্গার নব নিযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সহযোগীতায় কালো ব্যাজ ধারণ করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার ও এম এম যুব কল্যাণ সংঘ তাদের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করেন।

আলোচনা সভায় মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ জাহান মোল্লা, অবসর প্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, এম এম যুব কল্যাণ সংঘের সভাপতি মো. আব্দুল্লাহ আল-আমিন, সহ সভাপতি এস এম মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর থানার ওসি তদন্ত মো. গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিতিদের মাঝে টি-শার্ট ও দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD