শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে ১৪ টন চোরাই রডসহ হাসি ট্রের্ডাসের মালিক সম্রাট গ্রেফতার

কিশোরগঞ্জে ১৪ টন চোরাই রডসহ হাসি ট্রের্ডাসের মালিক সম্রাট গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রমনা বিভাগের ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই ১৪ টন রডসহ হাসি ট্রেডার্সের মালিক ফরহাদ হোসেন সম্রাট (৫০)কে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্র জানায়- গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ উপজেলার হাসি ট্রেডার্সে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ওই দোকানের গোডাউন থেকে চুরি করা ১৪ টন রড উদ্ধার করে রমনা বিভাগের ডিবি পুলিশ। এসময় ওই দোকানের মালিক ফরহাদ হোসেন সম্রাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে কিশোরগঞ্জ থানায় নিয়ে এসে ঢাকায় নিয়ে যায় ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন সম্রাটের বাড়ি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে।

অন্যদিকে ডিবির তরফ থেকে জানানো হয়- গ্রেফতারকৃতকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রেস কনফারেন্স করা হবে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ রাজিব কুমার রায় রড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত সম্রাটকে থানায় এনে ডিবি পুলিশ ঢাকায় নিয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD