বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পরিষদের সদস্যরা চাইলে আমি নমিনেশন দাখিল করবো- জয়নাল আবেদীন

পরিষদের সদস্যরা চাইলে আমি নমিনেশন দাখিল করবো- জয়নাল আবেদীন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা চাইলে আমি নমিনেশন পেপার দাখিল করবো। আমি আপনাদের অনুমতি ছাড়া নির্বাচনে অংশ গ্রহন করবো না। আগামী জেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে প্রত্যেক চেয়ারম্যানদের বরাদ্দ দিব যাতে প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়ন হয়।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদীন উপরোক্ত কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী আইনজীবী সমিতির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন,মাগুরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমূখ। পরে এক ভূড়িভোজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD